Web Analytics
বাংলাদেশে দক্ষ কর্মীর চাহিদা দ্রুত বাড়লেও কারিগরি জনশক্তি তৈরির গতি মন্থর রয়েছে বলে শিক্ষাবিদ ও সংশ্লিষ্টরা উদ্বেগ প্রকাশ করেছেন। রোবটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য জ্বালানি, বায়োটেকনোলজি, তথ্যপ্রযুক্তি ও আধুনিক উৎপাদন খাতে দক্ষ কর্মীর প্রয়োজন বাড়ছে। কিন্তু দেশের মোট শ্রমশক্তির মাত্র ১৫ শতাংশের কিছু বেশি আনুষ্ঠানিক কারিগরি প্রশিক্ষণ পেয়েছে।

প্রতিবছর ১০ লাখের বেশি মানুষ বিদেশে কর্মসংস্থানে গেলেও তাদের বড় অংশ অদক্ষ, ফলে প্রশিক্ষণের মাধ্যমে রেমিট্যান্স বাড়ানোর সুযোগ রয়েছে। বছরে প্রায় ২০ লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করছে, কিন্তু শিক্ষাব্যবস্থা এখনো অনেকাংশে সনদনির্ভর। ভোকেশনাল শিক্ষা অনুমোদন পাওয়া ৩,৪৪০ প্রতিষ্ঠানের মধ্যে ৬২১টিতে ২০২১ থেকে ২০২৫ পর্যন্ত টানা পাঁচ বছর কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি বা কার্যক্রম কার্যত বন্ধ ছিল।

পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আব্দুর রাহিম সাকি বলেন, দুই বছরের মধ্যে প্রতিটি উপজেলায় কারিগরি প্রশিক্ষণকেন্দ্র চালুর আশা করা হচ্ছে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা উন্নয়নে এডিবি ১৫ কোটি ডলার ঋণ দিচ্ছে; এতে পাঁচটি প্রযুক্তি ক্লাস্টারকে গুরুত্ব দিয়ে অন্তত ১০ হাজার টিভিইটি শিক্ষকের দক্ষতা বাড়ানোর লক্ষ্য রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।