Web Analytics
এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। গত সোমবার প্রকাশিত ফল অনুযায়ী, মাদরাসা শিক্ষা বোর্ডে ২২৬টি, সাধারণ নয়টি বোর্ডে ৫৭টি এবং কারিগরি বোর্ডে ২৯টি প্রতিষ্ঠানে শূন্য পাস হয়েছে। গতবারের তুলনায় এমন প্রতিষ্ঠানের সংখ্যা ১৭৮টি বেশি। শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ফল প্রকাশ অনুষ্ঠানে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান।

বিভিন্ন শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রাথমিকভাবে শোকজ করছে। মাদরাসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান বলেন, প্রতিষ্ঠানগুলোকে পাঁচ দিনে ভাগ করে বোর্ডে ডাকা হবে এবং তাদের ব্যাখ্যা শুনে শিক্ষা মন্ত্রণালয় বা মাদরাসা অধিদপ্তরে সুপারিশ পাঠানো হবে। তিনি বলেন, মাদরাসা বোর্ডের সরাসরি শাস্তি দেওয়ার এখতিয়ার নেই।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, জবাবের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করে পদক্ষেপ নেওয়া হবে। দ্বিতীয়বার একই ফল এড়াতে প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়; তৃতীয়বার শূন্য পাস হলে এমপিও বাতিলসহ শাস্তির ব্যবস্থা রয়েছে। সিলেট ও কুমিল্লা বোর্ডে এবার কোনো শূন্য পাস বিদ্যালয় নেই।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।