Web Analytics
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে। এই আসরের স্মৃতি ধরে রাখতে ফিফা অভিনব উদ্যোগ নিয়েছে—ফাইনালে ব্যবহৃত মাঠের ঘাস সংগ্রহযোগ্য স্মারক হিসেবে বিক্রি করা হবে। মার্কিন ক্রীড়া মাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, চারটি ভিন্ন মূল্যের প্যাকেজে এই স্মারক বাজারে আসবে। সবচেয়ে ব্যয়বহুল প্যাকেজটির দাম ৩ হাজার মার্কিন ডলার, যা প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকা। এতে থাকবে ৩ ইঞ্চি আকারের আসল ঘাসের অংশ, সোনালি নকশার প্রতীকী ফাইনাল টিকিট, ক্ষুদ্র বিশ্বকাপ বল এবং ক্রিস্টালের তৈরি ট্রফির প্রতিরূপ।

এ ছাড়া ৪৫০, ৯০০ ও ১,২০০ ডলারের আরও তিনটি প্যাকেজ থাকবে, প্রতিটি ক্যাটাগরিতে সর্বোচ্চ ২,০২৬টি করে স্মারক বিক্রি হবে। ফিফা আশা করছে, এই উদ্যোগ থেকে প্রায় ১ কোটি ১০ লাখ ডলার বা আনুমানিক ১৩০ কোটি টাকা আয় হবে। আপাতত যুক্তরাষ্ট্র ও ইউরোপের ক্রেতারাই এই স্মারক কিনতে পারবেন। ফাইনালের ঘাস বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে নর্থ ক্যারোলিনার একটি খামারে, এবং এবারের বিশ্বকাপের সব স্টেডিয়ামে নতুন প্রাকৃতিক ঘাস বসানো হয়েছে। অন্য ভেন্যুর ঘাস নিয়ে কোনো পরিকল্পনা আছে কি না, তা এখনো জানানো হয়নি।

এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮টি দেশ অংশ নিচ্ছে। ইতোমধ্যে সেমিফাইনালে উঠেছে স্পেন ও ফ্রান্স, আর নরওয়ে, ইংল্যান্ড, আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড লড়ছে বাকি দুটি জায়গার জন্য।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।