Web Analytics
জার্মানির আইনমন্ত্রী স্টেফানি হুবিগ শিক্ষা ও সামাজিক ন্যায়বিচারের দাবিতে জেন-জি তরুণদের বিক্ষোভের অধিকারকে সমর্থন করেছেন, যদিও এসব কর্মসূচিতে সহিংসতার ঘটনা ঘটেছে। জার্মান সংবাদমাধ্যম নয়য়ে ওসনাব্রুকার সাইটুংকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তরুণদের উদ্বেগের বিষয়গুলো নিয়ে বিক্ষোভ করা তাদের গণতান্ত্রিক অধিকার। তাঁর মতে, বিক্ষোভকারীদের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশই শান্তিপূর্ণ ছিল।

হুবিগ জার্মানির বিক্ষোভকে প্রতিবেশী ফ্রান্সের সাম্প্রতিক বিক্ষোভের সঙ্গে তুলনা করতে রাজি নন; সেখানে ব্যাপক দাঙ্গা ও সহিংসতা ঘটেছে। তবে বিক্ষোভের সময় লুটপাট এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলাকে তিনি গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করেন। পুলিশ ও অন্যান্য জরুরি সেবাকর্মীদের ওপর হামলার ঘটনায় কঠোর শাস্তির বিধান রেখে আইন প্রণয়নের কাজ চলছে বলেও জানান তিনি।

দুই সপ্তাহ পর জার্মানিতে নতুন করে বিক্ষোভের কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচিতে সার্বিক নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করে হুবিগ বলেন, এমন পদক্ষেপ সম্পূর্ণ ভুল বার্তা দেবে। তিনি তরুণদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের পক্ষে অবস্থান নেন এবং উন্নত শিক্ষা ও সামাজিক ন্যায়বিচারের দাবিতে তাদের রাজপথে নামার অধিকার রয়েছে বলে পুনর্ব্যক্ত করেন। হুবিগ মধ্য-বামপন্থী এসপিডির সদস্য।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।