Web Analytics
সোমবার সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম তাঁর দপ্তরে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে মন্ত্রী দেশে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ট্রেনিং সেন্টার স্থাপনের আগ্রহ প্রকাশ করেন, যেখানে তরুণ-তরুণীদের আধুনিক প্রযুক্তি ও এআই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রায় চীনের দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করেন এবং টেলিযোগাযোগ ও আইসিটি অবকাঠামো উন্নয়নে চীনা প্রতিষ্ঠানের অবদান তুলে ধরেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ বহুপাক্ষিক সহযোগিতা, প্রযুক্তিগত উন্নয়ন এবং ডিজিটাল সংযোগ সম্প্রসারণে বিশ্বাস করে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে এবং দুই দেশের জনগণের কল্যাণে নতুন দিগন্ত উন্মোচিত হবে। চীনের রাষ্ট্রদূত জানান, চীনা প্রযুক্তি কোম্পানিগুলো গত কয়েক দশক ধরে বাংলাদেশে সফলভাবে কাজ করছে, যেখানে বিনিয়োগের পরিমাণ ১.৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি এবং এর মাধ্যমে প্রায় ৯৮ শতাংশ জনগণ মোবাইল নেটওয়ার্ক সুবিধা পাচ্ছে ও ১০ হাজারেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

বৈঠকে বাংলাদেশে এআই খাতের উন্নয়নে যৌথভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করা হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।