ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক হামলায় ইরানে ১৯৩ শিশু নিহত হয়েছে। নিহতদের মধ্যে সবচেয়ে কম বয়সী একটি আট মাসের মেয়ে শিশু এবং আহতদের মধ্যে একটি চার মাস বয়সী শিশু রয়েছে। তিনি মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে নিহত শিশুদের ছবিসংবলিত বোর্ডের সামনে দাঁড়িয়ে এসব তথ্য জানান বলে মেহর নিউজ জানিয়েছে।
মোহাজেরানি আরও জানান, হামলায় ১১ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন এবং চারটি অ্যাম্বুলেন্স ও একটি উদ্ধারকারী হেলিকপ্টার সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ইরান সরকার এসব হামলাকে আন্তর্জাতিক মানবাধিকার ও যুদ্ধ আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে।
ইরানের এই অভিযোগে দেশটি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে বেসামরিক ও চিকিৎসা অবকাঠামো লক্ষ্যবস্তু করার অভিযোগ পুনর্ব্যক্ত করেছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।