বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ১৪ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে। মঙ্গলবার পুলিশ-১ শাখা এ বিষয়ে দুটি প্রজ্ঞাপন জারি করে। উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত আদেশ দুটিতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
প্রথম আদেশে ছয়জনকে বদলি করা হয়। এসবির ঢাকা ডিআইজি মো. মোয়াজ্জেম হোসেনকে এপিবিএনের ডিআইজি এবং কেএমপি কমিশনার মো. সাজ্জাদুর রহমানকে সিআইডির ডিআইজি করা হয়েছে। ডিএমপির যুগ্ম কমিশনার মো. আসফিকুজ্জামান আখতার কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হয়েছেন। চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হককে সিলেটের আরআরএফ কমান্ড্যান্ট করা হয়েছে।
ডিএমপির যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীনকে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। দ্বিতীয় আদেশে আটজনকে পুলিশ স্টাফ কলেজ, সিআইডি, এসআরইউ, আরএমপি, টুরিস্ট পুলিশ, নৌপুলিশ ও এসবিতে বদলি বা পদায়ন করা হয়। পিবিআইয়ের পুলিশ সুপার মো. রবিউল ইসলামকে এসবির বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন দেওয়া হয়েছে।