Web Analytics
টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় সুনামগঞ্জের হাওরের বিশাল এলাকা পানিতে তলিয়ে গেছে, এতে প্রায় ২০ হাজার হেক্টর জমির বোরো ফসল নষ্ট হয়েছে। এতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। অনেকেই বীজ, সার, সেচ ও শ্রমিক খরচের জন্য এনজিও, ব্যাংক বা স্থানীয় মহাজনের কাছ থেকে ঋণ নিয়েছিলেন। কিন্তু ফসল ঘরে তোলার আগেই তা পানিতে ডুবে যাওয়ায় এখন তারা ঋণের ভারে দিশাহারা হয়ে পড়েছেন।

যেসব কৃষক অল্প কিছু ধান কাটতে পেরেছেন, তারাও নতুন বিপাকে পড়েছেন। রোদ না থাকায় খলায় শুকাতে না পেরে ধানে অঙ্কুর গজিয়ে নষ্ট হয়ে গেছে। অনেকের গোলা ফাঁকা পড়ে আছে, ফলে পরিবারগুলোতে নেমে এসেছে অনিশ্চয়তা। গো-খাদ্যের সংকটও প্রকট আকার ধারণ করেছে।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। ইতোমধ্যে দুইজন মন্ত্রী তিন মাস মেয়াদি সহায়তা কার্যক্রম উদ্বোধন করেছেন এবং পর্যায়ক্রমে সব ক্ষতিগ্রস্ত কৃষককে সহায়তার আওতায় আনা হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।