Web Analytics
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) বন্ড সুবিধার অপব্যবহারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ প্রাইমারি টেক্সটাইল খাতের জন্য সরকারের কাছে তিন দফা দাবি জানিয়েছে। রাজধানীর গুলশান ক্লাবে মঙ্গলবার রাতে খাতটির বিদ্যমান পরিস্থিতি, চ্যালেঞ্জ ও প্রয়োজনীয় নীতিগত সহায়তা নিয়ে মতবিনিময় সভায় এসব দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল।

সংগঠনটির দাবির মধ্যে রয়েছে ১০–৩০ কাউন্টের কটন সুতা বন্ড সুবিধার বদলে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে আমদানির সুযোগ বহাল রাখা, বন্ড সুবিধার অপব্যবহার বা অনিয়মে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং প্রাইমারি টেক্সটাইল শিল্পের ঋণ পুনঃতফসিলীকরণ, পুনঃঅর্থায়ন ও পুনর্গঠন প্রক্রিয়া সহজ করা। বিটিএমএ নেতারা গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির সাম্প্রতিক উন্নতির জন্য সরকারকে ধন্যবাদ জানান।

বক্তারা বলেন, গ্যাস সরবরাহের উন্নতিতে মিলগুলোর উৎপাদন পরিচালনায় ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে। শওকত আজিজ রাসেল বলেন, জ্বালানি সরবরাহের ধারাবাহিকতা থাকলে উৎপাদন সক্ষমতা বাড়বে, কর্মসংস্থান রক্ষা হবে এবং রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পে কাঁচামালের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। তিনি রাজস্ব সুরক্ষা ও শিল্পের সক্ষমতা বিবেচনায় নীতিগত সিদ্ধান্ত এবং বৈধ শিল্পপ্রতিষ্ঠানের জন্য প্রতিযোগিতামূলক ব্যবসা পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।