জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় কমিটির সংগঠক ও সুনামগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ‘জুলাই যোদ্ধা’ ইমনদ্দোজা আহমেদের ওপর শুক্রবার গভীর রাতে সুনামগঞ্জ শহরের কাজির পয়েন্ট এলাকায় হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সুনামগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এক ক্রিকেট ম্যাচ উপলক্ষে ওয়াসীম আকবরের বাসায় মিটিংয়ে যোগ দিতে যাওয়ার পথে একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা ও রড নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।
হামলায় ইমনদ্দোজার বাম হাত ভেঙে যায় এবং পিঠ, মাথা ও পায়ে গুরুতর আঘাত লাগে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন। জেলা ছাত্র শক্তির নেতা নিহাল জানান, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে এবং চিকিৎসা দেওয়া হচ্ছে।
এনসিপি জেলা কমিটির প্রধান সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন জানান, হামলার কারণ এখনো জানা যায়নি এবং তিনি দ্রুত তদন্তের মাধ্যমে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।