Web Analytics
লাইসেন্স, সাইনবোর্ড, ক্যাশমেমোসহ অন্যান্য কাগজপত্র জালিয়াতির অভিযোগে সিলেট নগরীর ‘স্টেপ’ নামের একটি জুতার দোকান সিলগালা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার দুপুরে জিন্দাবাজারের মিতালি ম্যানশনে অবস্থিত দোকানটিতে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানকালে দোকানটিতে ‘পায়ে পায়ে’ নামের একটি জুতার দোকানের লাইসেন্স, লোগো, ক্যাশমেমো এবং অন্যান্য কাগজপত্র পাওয়া যায় বলে জানানো হয়েছে। এসব নথি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে স্টেপ কর্তৃপক্ষ সন্তোষজনক কোনো জবাব দিতে পারেনি। এরপর তাৎক্ষণিকভাবে দোকানটি সিলগালা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, তিন দিনের মধ্যে যথাযথ কাগজপত্র বা অন্যান্য প্রয়োজনীয় নথি জমা দিলে দোকানটি খুলে দেওয়া হবে। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। তাঁকে সহযোগিতা করে সিলেট মহানগর পুলিশের একটি দল। দেবানন্দ সিনহা দোকান সিলগালার বিষয়টি নিশ্চিত করেছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।