Web Analytics
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর সোনারগাঁও হোটেলে দলের নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। ‘করব কাজ, গড়ব দেশ’ শিরোনামের এই ইশতেহারে দুর্নীতিমুক্ত, কল্যাণভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের অঙ্গীকার করা হয়েছে। পাঁচ ভাগে ৫১ দফা পরিকল্পনায় গণতন্ত্র, আইনের শাসন, সামাজিক সুরক্ষা ও অর্থনৈতিক সংস্কারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিএনপি প্রতিশ্রুতি দিয়েছে, জনগণের রায়ে সরকার গঠন করতে পারলে চার কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্নীতি দমন, আইনের শাসন ও জবাবদিহি নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে।

ইশতেহারের নয়টি প্রধান প্রতিশ্রুতির মধ্যে রয়েছে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ চালু, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, শিক্ষা সংস্কার, তরুণদের কর্মসংস্থান, ক্রীড়া অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, ধর্মীয় সম্প্রীতি ও ডিজিটাল অর্থনীতি সম্প্রসারণ। এছাড়া সংবিধান সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকারকে ক্ষমতায়নের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

বিএনপি জানিয়েছে, এই ইশতেহার প্রতিশোধ নয়, বরং ন্যায় ও মানবিকতার রাজনীতির প্রতিফলন। দলটি ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, গণতান্ত্রিক কাঠামো শক্তিশালীকরণ এবং রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।