প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে ফ্যাসিস্ট আমলে নিয়োগপ্রাপ্ত সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে। বুধবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় চীফ হুইপ নুরুল ইসলামের দাবির প্রেক্ষিতে তিনি এই প্রতিশ্রুতি দেন। চীফ হুইপ বলেন, ফ্যাসিস্ট সরকারের সময় নিয়োগপ্রাপ্ত ডিলাররা এখনো বহাল আছেন কিন্তু তারা সার উত্তোলন করছেন না এবং কৃত্রিম সংকট তৈরি করছেন। তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন এসব ডিলার বাতিল করে নতুন ডিলার নিয়োগ দিতে, যাতে কৃষকরা ন্যায্যমূল্যে সার পায়।
জবাবে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেন, সংসদ এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে এবং সংসদের পূর্ণ সম্মতি থাকলে সরকার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
আলোচনায় সংসদ সদস্যদের মধ্যে ঐক্যমত্য দেখা যায় যে সার বিতরণে স্বচ্ছতা ও কৃষকদের স্বার্থ রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।