Web Analytics
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্টের দায়িত্ব থেকে অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাকে অব্যাহতি দিয়েছে। তাঁর স্থলে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. রেজা মোহাম্মদ আরিফকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িক প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে বক্তব্য দেওয়ার অভিযোগে স্নিগ্ধাসহ কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে সম্প্রতি প্রতিবাদ জানায় ছাত্রদল, ছাত্রশিবির ও জাতীয় ছাত্রশক্তি। ২১ নভেম্বর ছাত্রদল তিন শিক্ষকের বক্তব্যের প্রতিবাদ করে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচার ও দায় স্বীকারের বিষয়ে তাঁদের স্পষ্ট অবস্থান দাবি করে।

একই দিন জাতীয় ছাত্রশক্তি চার শিক্ষকের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত, তদন্ত চলাকালে সাময়িক অব্যাহতি এবং অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানায়। ২২ নভেম্বর ছাত্রশিবির চার দফা দাবিতে স্মারকলিপি দেয়, যাতে স্নিগ্ধাকে প্রভোস্ট পদ থেকে অপসারণের দাবিও ছিল। তবে প্রশাসনের অফিস আদেশে তাঁর অব্যাহতির কোনো কারণ উল্লেখ করা হয়নি। আরিফের নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে এবং তিনি প্রচলিত নিয়মে সুযোগ-সুবিধা পাবেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।