Web Analytics
বুধবার সংসদ অধিবেশনে মাদারীপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রশ্ন করেন, ইডেন মহিলা কলেজকে বিশ্ববিদ্যালয় করার কোনো উদ্যোগ নেওয়া হবে কি না। জবাবে প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়ে যথাযথ উত্তর শিক্ষামন্ত্রীর কাছেই পাওয়া যাবে। তিনি আরও বলেন, বিএনপি সরকারের অন্যতম মূল পরিকল্পনা ছিল নারীর শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া, আর বর্তমান সরকার নারী শিক্ষার পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে ফ্যামিলি কার্ড চালু করেছে।

প্রধানমন্ত্রী জানান, খালেদা জিয়ার সরকার মেয়েদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ফ্রি করেছিলেন, আর বর্তমান সরকার অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করতে চায়। তিনি আরও বলেন, যারা ভালো ফলাফল করবে তাদের জন্য স্কলারশিপ দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

সংসদ অধিবেশনে গ্যালারিতে উপস্থিত অনেক নারী শিক্ষার্থী সরাসরি এই আলোচনা প্রত্যক্ষ করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।