Web Analytics
আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলার সম্ভাব্য পথ খুঁজছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সাময়িকী দ্য আটলান্টিক যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক সপ্তাহে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার বিকল্প তৈরির জন্য পেন্টাগনকে বলেছে হোয়াইট হাউস।

মার্কিন প্রশাসনের কর্মকর্তারা দ্য আটলান্টিককে বলেছেন, এই পরিকল্পনা নির্বাচনের আগে জ্বালানির দাম কমানো এবং ইরানের সঙ্গে চলমান সংঘাতে অগ্রগতির প্রমাণ দেখানোর বিষয়ে ট্রাম্পের আগ্রহ তুলে ধরে। তবে সম্ভাব্য হামলার পরিধি কতটা হবে এবং কোন লক্ষ্যবস্তু বাছাই করা হবে, তা নিয়ে এখনো আলোচনা চলছে।

ট্রাম্প প্রশাসন শেষ পর্যন্ত হামলা চালাবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ট্রাম্প একাধিকবার বলেছেন, ইরান নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ ‘খুব শিগগির’ শেষ হবে। তিনি আরও জানিয়েছেন, মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে অথবা পরে এই যুদ্ধ শেষ হতে পারে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।