নাটোরের লালপুরে অটোরিকশার ধাক্কায় মোস্তফা নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা প্রায় ৭টার দিকে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের পালিদেহা এলাকায় রাজনের সিএনজি গ্যারেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা ঈশ্বরদী উপজেলার আরমবাড়িয়া গ্রামের মৃত ছইমুদ্দিন প্রামাণিকের ছেলে। তিনি রাস্তা পার হওয়ার সময় লালপুরগামী একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তফা তার ছেলে রাজনের সিএনজি ওয়ার্কশপ থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ হাসপাতালে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।