Web Analytics
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযোগ গঠনের অসমাপ্ত শুনানি পিছিয়ে আগামী ৩০ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আদালত। ১৪ জুলাই ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মঈন উদ্দিন চৌধুরীর আদালত এই সিদ্ধান্ত দেন। কারাগারে থাকা কয়েকজন আসামির পক্ষে সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এদিন ২৪ জন আসামিকে আদালতে হাজির করা হয়, যাদের মধ্যে ২০ জন পুরুষ ও ৪ জন নারী ছিলেন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের কাঠগড়ায় আনা হয়।

আদালত সূত্রে জানা যায়, জামিরুল ইসলাম বাবু নামের এক আসামি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলাটি গত বছরের ২৭ মার্চ সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ৩০ জুলাই শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয় এবং ১৪ আগস্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। মামলাটি বিচার প্রস্তুতির জন্য বিভিন্ন আদালতে স্থানান্তরিত হয়।

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বী আলমের নেতৃত্বে এক অনলাইন সভায় শেখ হাসিনা দেশবিরোধী বক্তব্য দেন এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।