Web Analytics
পাবনার ভাঙ্গুড়া উপজেলার চরভাঙ্গুড়া পূর্বপাড়া এলাকা থেকে ছয় বছরের শিশু জিহাদ তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। রোববার বিকেল ৫টার দিকে নানাবাড়িতে বেড়াতে গিয়ে সে হারিয়ে যায়। জিহাদ উপজেলার দিলপাশার ইউনিয়নের আগবহর গ্রামের জাফর ইকবালের ছেলে। সোমবার সকালে শিশুটির বাবা ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জাফর ইকবাল জানান, চাকরির কারণে তিনি পরিবার নিয়ে ঢাকার সাভারে থাকেন এবং ঈদ উপলক্ষে বাড়ি এসেছিলেন। শনিবার স্ত্রী ও সন্তানকে নিয়ে তিনি শ্বশুরবাড়ি চরভাঙ্গুড়া গ্রামে যান। রোববার বিকেলে জিহাদ বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল, এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা সন্তানের খোঁজ না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) মো. আরিফুল ইসলাম জানান, নিখোঁজ শিশুটিকে উদ্ধারে পুলিশ কাজ করছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।