Web Analytics
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম শুক্রবার থাইল্যান্ডের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন জুলাই যুদ্ধাহতদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।

মন্ত্রী চিকিৎসকদের সঙ্গে কথা বলে চলমান চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত হন। তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আহতদের ও হাসপাতাল কর্তৃপক্ষকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। এছাড়া তিনি ব্যক্তিগত তহবিল থেকে আহতদের জন্য এক লাখ থাই বাত প্রদান করেন।

এই সফর সরকারের পক্ষ থেকে জুলাই যুদ্ধাহতদের প্রতি সহানুভূতি ও বিদেশে তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।