Web Analytics
কক্সবাজারের রামুতে মরিচ্যা যৌথ চেকপোস্টে একটি ট্রাকের চেচিসের গাদামের ভেতর বিশেষ কৌশলে লুকানো ১ লাখ ৩৮ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪টার দিকে অভিযানটি চালানো হয়।

রামু ব্যাটালিয়নের ৩০ বিজিবির উপ-অধিনায়ক মেজর মো. আশিকুর রহমানের নেতৃত্বে ইয়াবাগুলো আটক করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাকটির চেচিসের গাদামের মধ্যে বিশেষ কৌশলে মাদকগুলো গোপন রাখা হয়েছিল।

উদ্ধার করা ইয়াবা এবং আটক ব্যক্তির বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক পাচার, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান চালায়। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।