Web Analytics
অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অর্থনৈতিক উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখতে বর্তমান সরকার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে। সামনে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে এবং জিডিপি ও রাজস্ব আয়ে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বুধবার জাতীয় রাজস্ব বোর্ডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

চলতি অর্থবছরে প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে অর্থনীতির বিভিন্ন সূচকে আরও গতি আসবে বলে জানান মন্ত্রী। তাঁর ভাষ্য অনুযায়ী, কাস্টমস ও সামগ্রিক প্রবৃদ্ধির ধারা ভালো রয়েছে এবং আগামী প্রান্তিকগুলোতে রাজস্ব আয় আরও বাড়বে। হিসাব-নিকাশ ও সুনির্দিষ্ট পরিকল্পনা মাথায় রেখেই সরকারের প্রতিটি পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

জনগণের করের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে এবং প্রতিটি বিনিয়োগ থেকে যথাযথ রিটার্ন ও নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্য নিয়ে প্রকল্প প্রণয়ন করা হচ্ছে বলে জানান তিনি। আইএমএফসহ উন্নয়ন সহযোগীদের সহায়তাকে একটি সুসংহত অর্থনৈতিক কর্মসূচির অংশ হিসেবে উল্লেখ করেন মন্ত্রী। আইএমএফের চলমান কার্যক্রম ও কাঠামোগত বিষয় নিয়ে একটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে; আগামী জানুয়ারির মধ্যে অগ্রগতি ও রূপরেখা চূড়ান্ত হওয়ার আশা করা হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।