Web Analytics
আন্তর্জাতিক বিচার আদালত রায় দিয়েছেন, গণহত্যা সংঘটিত হয়েছে বলে চূড়ান্ত বিচারিক সিদ্ধান্ত না থাকলেও গণহত্যা প্রতিরোধে ব্যর্থতার জন্য কোনো রাষ্ট্রকে আন্তর্জাতিক আইনে দায়ী করা যেতে পারে। গত সপ্তাহে রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে মামলায় সংখ্যাগরিষ্ঠ বিচারকরা এ সিদ্ধান্ত দেন। তারা বলেন, প্রতিরোধের দায়িত্ব লঙ্ঘনের দায় গণহত্যা ঘটেছে কি না, সেই সিদ্ধান্তের ওপর নির্ভরশীল নয়।

আইন বিশেষজ্ঞদের মতে, কোনো দেশে গণহত্যার গুরুতর ঝুঁকি থাকলে সরকারগুলোকে সেটি আইনি সংজ্ঞায় গণহত্যা কি না নিশ্চিত হওয়ার অপেক্ষা না করে পদক্ষেপ নিতে হবে। ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এরিক বিয়র্গে বলেন, আগের অবস্থানে বাস্তবে গণহত্যা সংঘটিত হওয়া প্রয়োজন ছিল; নতুন রায়ে আদালত সেই অবস্থান থেকে সরে এসেছে।

এ রায় ইসরাইলের কাছে অস্ত্র সরবরাহের প্রশ্নে যুক্তরাজ্য ও জার্মানির ওপর আইনি ও রাজনৈতিক চাপ বাড়াতে পারে। ইসরাইলে অস্ত্র রপ্তানি অব্যাহত রাখার কারণে জার্মানির বিরুদ্ধে নিকারাগুয়ার মামলা আইসিজেতে বিচারাধীন। বিচারক পিটার তোমকা ভিন্নমত দিয়ে সিদ্ধান্তটিকে বিভ্রান্তিকর বলেন এবং আদালতের কার্যক্রম রাজনীতিকরণের ঝুঁকির আশঙ্কা প্রকাশ করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।