Web Analytics
লক্ষ্মীপুরে সোমবার (২ মার্চ) পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সদর উপজেলার শাকচর ইউনিয়নের আবুলের গোজা এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী রাকিব হোসেন এবং রায়পুরে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ আনোয়ার হোসেন মারা যান। নিহত রাকিব সদর উপজেলার শাকচর এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে এবং আনোয়ার রায়পুরের চরপাতা এলাকার বাসিন্দা ও টিউবওয়েল মিস্ত্রি ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুর থেকে মজুচৌধুরীরহাটগামী একটি বাস সাইট নিতে গিয়ে রাকিবের মোটরসাইকেলকে চাপা দেয়, এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। অন্যদিকে, রায়পুরে বাইসাইকেল চালানোর সময় আনোয়ারকে একটি সিএনজি চাপা দিলে তিনি গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাকিবের মৃত্যুর ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। পুলিশ জানিয়েছে, চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।