Web Analytics
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ শুরুর উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন, তবে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা নাকচ করেননি। শনিবার আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের ওপর আবার হামলা হতে পারে—এ সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না এবং সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে।

আরাগচি জানান, উচ্চপর্যায়ের বৈঠকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো একটি চিঠি পর্যালোচনা করেছেন ইরানি কর্মকর্তারা। তিনি বলেন, মধ্যস্থতাকারীদের সঙ্গে পরামর্শ ও আলোচনা চালিয়ে যেতে ইরানের একটি প্রতিনিধি দল কাতারের রাজধানী দোহায় অবস্থান করছে। তাঁর একজন সহকারীও বর্তমানে সেখানে রয়েছেন।

তিনি বলেন, আপাতত মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি বৈঠকের কোনো পরিকল্পনা নেই। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে মধ্যস্থতাকারীদের দেওয়া কয়েকটি প্রস্তাব দ্বিতীয় পর্যায়ের আলোচনার অংশ হিসেবে তেহরান পর্যালোচনা করছে। আরাগচি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও চাপের প্রভাব স্বীকার করলেও বলেন, ইরান আত্মসমর্পণ করবে না।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।