Web Analytics
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, গত এক মাসে ইসরাইলি আগ্রাসনে লেবাননে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সংস্থার মুখপাত্র বাবর বালুচ তুরস্কের আনাদোলু এজেন্সিকে জানান, লেবাননের পরিস্থিতি দিনে দিনে আরও সংকটাপন্ন হচ্ছে। ইসরাইলের উচ্ছেদ নির্দেশ ও হামলার পর মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে সরে যাচ্ছে। বর্তমানে লেবাননের অভ্যন্তরে প্রায় ৬০০ আশ্রয়শিবিরে এসব বাস্তুচ্যুত মানুষ অবস্থান করছে।

বাবর বালুচ বলেন, সংঘাতের তীব্রতা বাড়ছে এবং এটি থামার কোনো লক্ষণ নেই। এতে লেবাননের নাগরিকদের পাশাপাশি দেশটিতে থাকা সিরীয় শরণার্থীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি জানান, ইতিমধ্যে দুই লাখের বেশি মানুষ লেবানন ছেড়ে সিরিয়ায় আশ্রয় নিয়েছে, যা গড়ে প্রতিদিন প্রায় সাত হাজার মানুষ। লেবাননে থাকা বাস্তুচ্যুত লোকেরা বারবার স্থান পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন।

বাস্তুচ্যুতদের সহায়তায় ইউএনএইচসিআর ৩০ কোটি ডলারের তহবিল সংগ্রহে কাজ করছে বলে সংস্থাটি জানিয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।