Web Analytics
রাশিয়া ফেডারেশন বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে বাংলাদেশকে ৩০ হাজার টন পটাশ সার উপহার দিয়েছে। সোমবার রাজধানীর খামারবাড়ির বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে এক অনুষ্ঠানে এ সার হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার জি খোজিন। কৃষি মন্ত্রণালয়, বিশ্ব খাদ্য কর্মসূচি ও রাশিয়ার সার উৎপাদনকারী প্রতিষ্ঠান উরালকেমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাশিয়ার শীর্ষস্থানীয় সার উৎপাদনকারী প্রতিষ্ঠান উরালকেম এই সার সরবরাহ করেছে। অনুষ্ঠানে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে সার সরবরাহ এখন একটি বড় চ্যালেঞ্জ, এবং জলবায়ু পরিবর্তন ও বাজার অস্থিতিশীলতা কৃষি খাতে প্রভাব ফেলছে। তিনি আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের সময়ে কৃষি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে ধান, আলু, পেঁয়াজ, সবজি ও সরিষা উৎপাদন গত তিন বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।