ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা। এ হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন এবং বিমানবন্দরের অবকাঠামোর ক্ষতি হয়েছে। হামলার পর সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়।
ইয়েমেনের সামরিক মুখপাত্র ও পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিমানবন্দর লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর আগে ৭ অক্টোবরও বিমানবন্দরটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছিল। তখন রানওয়ের কাছে ক্ষেপণাস্ত্র পড়ায় কায়রো থেকে আসা একটি বিমান জেদ্দায় অবতরণ করতে বাধ্য হয়।
বারবার হামলার ঘটনায় বেসামরিক মানুষের নিরাপত্তা এবং বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে ইয়েমেনের পশ্চিমা সমর্থিত সরকারের পরিবহন মন্ত্রণালয়। দক্ষিণ ইয়েমেনের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে এডেন বিমানবন্দর দিয়ে মানবিক সহায়তা, চিকিৎসাসামগ্রী ও ত্রাণ পৌঁছানো হয়।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।