Web Analytics
সিলেটের ওসমানীনগর উপজেলার সিকন্দরপুর গ্রামে শুক্রবার রাতে সালিশ বৈঠকে ছুরিকাঘাতে সামাদ আহমদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় রাস্তা নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সন্দেহভাজন ছয়জনকে আটক করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, নিহত সামাদ আহমদ সিকন্দরপুর গ্রামের আব্দুল খালিকের ছেলে। একই গ্রামের রহিম উল্লাহর ছেলে আব্দুস সত্তার ও আব্দুল জব্বারের সঙ্গে রাস্তা নিয়ে বিরোধ চলছিল। সালিশ বৈঠকে বিষয়টি মীমাংসার চেষ্টা চলাকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং প্রতিপক্ষের লোকজন সামাদকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরসেদুল আলম ভূইয়া জানান, সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।