প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৭৭ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিমানের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক এয়ার কমডোর মো. নিয়ামুল কবীর স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
জাপানে চার দিনের সরকারি সফর শেষে বৃহস্পতিবার টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড়োজাহাজটির রওনা হওয়ার কথা ছিল। তবে রানওয়ের দিকে ট্যাক্সি করার সময় পাইলট ককপিটে স্পয়লার-সংক্রান্ত ত্রুটির সংকেত দেখতে পান। এরপর উড্ডয়ন সাময়িকভাবে বাতিল করা হয় এবং ত্রুটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়।
বিমানের চিফ (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং) কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্য সদস্যরা হলেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন), ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি) এবং সদস্যসচিব হিসেবে ব্যবস্থাপক (আইনবিষয়ক)। কমিটিকে চার কার্যদিবসের মধ্যে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে। মেরামত শেষে উড়োজাহাজটি নির্ধারিত সময়ের পরে ঢাকার উদ্দেশে যাত্রা করে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।