Web Analytics
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিমুলঘর এলাকায় শনিবার বিকেলে প্রশাসনের জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে ইসলামি বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর অংশগ্রহণে একটি মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় গ্রামবাসী বিশাল বহর নিয়ে তাহেরীকে মাহফিলস্থলে নিয়ে যান। এ সময় পুলিশ ও সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসন আগেই ওই স্থানে জনসমাবেশ নিষিদ্ধ করেছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি প্রভাবশালী মহল মাহফিলটি বন্ধের চেষ্টা চালায়, যার পর প্রশাসন ১৪৪ ধারা জারি করে। তবে আয়োজক ও স্থানীয়রা নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাহফিল সম্পন্ন করেন। স্থানীয়দের দাবি, এটি একটি ধর্মীয় অনুষ্ঠান এবং এতে কোনো বিশৃঙ্খলার আশঙ্কা ছিল না। তারা অভিযোগ করেন, একটি মহল ভুয়া পোস্টার তৈরি করে প্রশাসনকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে।

মাধবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে জানা গেছে, মাহফিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।