বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়েছেন। আসন্ন নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসরে উইকেটরক্ষক-ব্যাটার আকবর কর্ণালি ইয়াকসের হয়ে খেলবেন। আট দলের টুর্নামেন্টটি ১৭ নভেম্বর শুরু হয়ে ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে।
কর্ণালি ইয়াকস সরাসরি ঘোষণা না দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্নভাবে আকবরের সঙ্গে চুক্তির খবর জানায়। ফ্র্যাঞ্চাইজিটি যুব বিশ্বকাপের ট্রফির সঙ্গে ব্যাটিং ও উইকেটকিপিং সরঞ্জামের ছবি পোস্ট করে তার দলে অন্তর্ভুক্তির ইঙ্গিত দেয়।
টি-টোয়েন্টিতে ৮৬ ম্যাচে আকবর ১৩০.৬৭ স্ট্রাইক রেটে ১ হাজার ১৮০ রান করেছেন। উইকেটরক্ষক হিসেবেও তাকে কার্যকরী বলা হয়েছে। এবারের এনপিএলে বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানও খেলবেন, যাকে নিয়েছে পোখারা অ্যাভেঞ্জার্স। কাঠমাণ্ডুর কীর্তিপুরে ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্টের সব ম্যাচ হবে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।