Web Analytics
নাইজেরিয়ার উত্তরাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় অন্তত ২১ জন গ্রামবাসী নিহত হয়েছেন বলে স্থানীয় বাসিন্দাদের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে। শুক্রবার বুখ্কুয়ুম জেলার বুনকাসাউ গ্রামে প্রায় ৮০টি মোটরসাইকেলে করে আসা কয়েক ডজন সশস্ত্র ব্যক্তি হামলা চালায়। গ্রামবাসীরা প্রতিরোধ গড়ে তুললে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়।

জামফারা রাজ্য পুলিশের মুখপাত্র ইয়াজিদ আবুবকর ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত চলছে। স্থানীয় কমিউনিটি নেতা লাওয়ালি উমর বলেন, দীর্ঘদিন ধরে চাঁদা দিতে দিতে অতিষ্ঠ হয়ে গ্রামবাসীরা তা বন্ধ করে আত্মরক্ষার প্রস্তুতি নেয়। স্থানীয় তিনজন বাসিন্দা জানিয়েছেন, সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন।

নাইজেরিয়ায় এই ধরনের সহিংসতা প্রথমে পশুপালক ও কৃষকদের মধ্যে জমি ও পানির বিরোধ থেকে শুরু হলেও পরে তা সংগঠিত গবাদিপশু চুরি ও অপহরণ চক্রে পরিণত হয়। ২০১৫ সাল থেকে সেনা মোতায়েন ও শান্তিচুক্তির প্রচেষ্টা সত্ত্বেও সহিংসতা অব্যাহত রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।