Web Analytics
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, ইসরাইলের দুই বছরের আগ্রাসনে গাজা উপত্যকার ৯০ শতাংশ স্কুল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানায়, গাজার অক্ষত স্কুলগুলো এখন আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছে। শিশুরা বর্তমানে সম্পূর্ণভাবে অস্থায়ী শ্রেণিকক্ষ বা ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর নির্ভর করে শিক্ষা গ্রহণ করছে।

ইউএনআরডব্লিউএ জানিয়েছে, তারা গাজার বিপর্যস্ত শিশুদের শিক্ষা সহায়তায় কাজ করছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলো ইসরাইলে অভিযান চালানোর পর ইসরাইলি বাহিনী গাজায় ভয়াবহ আগ্রাসন শুরু করে। ভূমধ্যসাগর সংলগ্ন এ ছোট ভূখণ্ডে দুই বছরেরও বেশি সময় ধরে চলা হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ১১ ফেব্রুয়ারি পর্যন্ত এই আগ্রাসনে ৭২ হাজার ৪৫ জন নিহত হয়েছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।