যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার টন গমবাহী এমভি এম পি আলট্রা ম্যাক্স ২ নামের জাহাজটি নগদ ক্রয় চুক্তির আওতায় চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে। বুধবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই চুক্তি দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে সম্পন্ন হয়েছে।
এর আগে সরকার টু সরকার (জি টু জি) চুক্তির আওতায় প্রথম চালানে ৫৮ হাজার ৪৫৭ টন এবং দ্বিতীয় চালানে ৬২ হাজার ১৫০ টন গম দেশে এসেছে। নতুন চালানের গমের নমুনা পরীক্ষার কাজ শুরু হয়েছে এবং দ্রুত খালাসের ব্যবস্থা নেওয়া হয়েছে। মোট ৬১ হাজার টনের মধ্যে ২৯ হাজার ৪৫০ টন চট্টগ্রামে এবং ৩১ হাজার ৫৫০ টন মোংলা বন্দরে খালাস করা হবে।
জি টু জি ০১ ও ০২ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে মোট ৪ লাখ ৬৭ হাজার ৮৮৪ টন গম দেশে এসেছে। দেশের বার্ষিক গমের চাহিদা প্রায় ৭০ লাখ টন, যার মধ্যে প্রায় ১০ লাখ টন দেশে উৎপাদিত হয় এবং বাকি অংশ সরকারি ও বেসরকারি পর্যায়ে আমদানি করা হয়।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।