কক্সবাজারের ঈদগাঁও উপজেলার লরাবাগ এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক কিশোরকে তার বন্ধু হত্যা করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম হামিদ (১৭)। স্থানীয়রা ঘাতক শামিম ও তার মা-বোনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
স্থানীয় চেয়ারম্যান আলমগীর তাজ জনি জানান, হামিদ ও শামিম প্রতিবেশী ও বন্ধু ছিলেন। হামিদ মোবাইল মেকার এবং শামিম টমটম চালক। ঘটনার দিন সকালে হামিদ শামিমের কাছে পাওনা টাকা চাইলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শামিম ছুরি দিয়ে হামিদের পেটে আঘাত করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী শামিম ও তার পরিবারের সদস্যদের আটক করে।
ঈদগাঁও থানার ওসি এ টি এম সিফাতুল মাজদার জানান, আটক তিনজনকে থানায় নেওয়া হয়েছে এবং হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।