Web Analytics
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ ও স্বাভাবিক রাখতে বুধবার লন্ডনে দুই দিনের উচ্চপর্যায়ের বৈঠক শুরু হচ্ছে। ইমানুয়েল ম্যাক্রোঁ নেতৃত্বাধীন ফ্রান্স ও যুক্তরাজ্য সরকার যৌথভাবে এই বৈঠকের আয়োজন করেছে। এতে ৩০টিরও বেশি দেশের প্রতিরক্ষামন্ত্রী, সামরিক পরিকল্পনাবিদ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন। গত সপ্তাহে এক ডজনের বেশি দেশ জানিয়েছে, পরিস্থিতি অনুকূলে থাকলে তারা যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বাধীন আন্তর্জাতিক মিশনে যোগ দিতে আগ্রহী।

রয়টার্স জানিয়েছে, ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের প্রায় ৫০টি দেশ এই প্রস্তাবিত মিশনে অংশ নেওয়ার আগ্রহ দেখিয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এক অনলাইন ভিডিও কনফারেন্সে প্রায় ৫০টি দেশ অংশ নেয়, যেখানে লন্ডন বৈঠকের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকের লক্ষ্য হলো হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং স্থায়ী যুদ্ধবিরতির পক্ষে কূটনৈতিক ঐকমত্যকে যৌথ পরিকল্পনায় রূপ দেওয়া।

বিশ্লেষকদের মতে, ইরান-ইসরাইল সংঘাত ও আঞ্চলিক উত্তেজনার কারণে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল কমে গেছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।