সম্ভাব্য আলোচনার আগে ইরান তার পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালির সার্বভৌমত্ব প্রশ্নে অবস্থান আরও কঠোর করেছে। তেহরান থেকে পাওয়া তথ্যে জানা গেছে, দেশটি কয়েকটি বিষয়ে ‘রেড লাইন’ নির্ধারণ করেছে, যা কোনোভাবেই আলোচনার যোগ্য নয়। ইরান স্পষ্ট জানিয়েছে, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে কোনো দরকষাকষি হবে না এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দেশের বাইরে হস্তান্তর করা হবে না।
দ্বিতীয় রেড লাইন হিসেবে ইরান আঞ্চলিক সামরিক অবস্থান ও হরমুজ প্রণালির সার্বভৌমত্বকে সামনে এনেছে। দেশটি প্রণালির ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে এবং নতুন প্রোটোকল চালু করেছে। এখন থেকে প্রণালি দিয়ে যাতায়াতকারী প্রতিটি জাহাজকে ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে ট্রানজিট পারমিট নিতে হবে এবং নির্দিষ্ট টোল বা ফি প্রদান করতে হবে। সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এই পদক্ষেপকে ইরানের প্রধান কৌশলগত উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
এই নতুন নিয়ম ইঙ্গিত দেয় যে ইরান তার সামুদ্রিক নিয়ন্ত্রণ ও প্রতিরক্ষা নীতিতে কোনো ছাড় দিতে রাজি নয়।