Web Analytics
হবিগঞ্জের আজমিরীগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে মঙ্গলবার দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই জাগরণ’ কর্মসূচিতে তরুণদের ঐক্যবদ্ধ হয়ে পরিবর্তনের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের জনগণ পরিবর্তন চায় এবং এ পরিবর্তন আনতে তরুণ সমাজের ভূমিকা প্রয়োজন।

কর্মসূচিটি আয়োজন করা হয় গণভোটের রায় বাস্তবায়ন, যুবসমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের সীমান্ত সুরক্ষার দাবিতে। সারজিস আলম বলেন, জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণভোটের রায় বাস্তবায়ন, বেকার যুবকদের কর্মসংস্থান এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করা সময়ের দাবি।

তিনি বলেন, নিজেদের ১৫৮ জন নেতাকর্মীকে হত্যা করতে পারে এমন রাজনৈতিক দলের হাতে দেশ ও জনগণ নিরাপদ থাকতে পারে না। মানুষের জানমাল ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে জবাবদিহিমূলক ও জনমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়োজনের কথাও বলেন তিনি। এনসিপি দেশব্যাপী ‘জুলাই জাগরণ’ কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে বিভিন্ন দাবি তুলে ধরছে। অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।