রাজধানীর যাত্রাবাড়ী ও হাজারীবাগ এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্যসহ বেশ কয়েকজনকে আটক করা হয়।
যাত্রাবাড়ী থানার তথ্যমতে, এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, নয় পিস ইয়াবা ও ৪৪ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। অন্যদিকে হাজারীবাগ থানার অভিযানে ৪৩ জনকে গ্রেপ্তার করা হয় এবং ৩৩ পুরিয়া গাঁজা ও ২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি জানান, রাজধানীর আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।