Web Analytics
৫৪ বছর পর আবার চাঁদের পথে মানুষ। ১ এপ্রিল স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে নাসা আর্টেমিস-২ মিশনের রকেট উৎক্ষেপণ করে। এতে তিনজন মার্কিন নভোচারী রিড উইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কক এবং একজন কানাডিয়ান নভোচারী জেরেমি হ্যানসেন অংশ নেন। বহু বছরের বিলম্ব ও বাজেট বৃদ্ধির পর এই ঐতিহাসিক মাইলফলক অর্জিত হয়, যা নাসার কর্মী ও দর্শকদের উচ্ছ্বাসে ভরিয়ে তোলে।

উৎক্ষেপণের আগে নভোচারীরা সংক্ষিপ্ত বক্তব্য দেন। কানাডিয়ান নভোচারী হ্যানসেন বলেন, এই যাত্রা সমগ্র মানবজাতির জন্য। লঞ্চ ডিরেক্টর চার্লি ব্ল্যাকওয়েল-থম্পসন নভোচারীদের উদ্দেশে শুভকামনা জানিয়ে বলেন, তারা আর্টেমিস দলের হৃদয় ও নতুন প্রজন্মের আশা নিয়ে যাচ্ছেন।

প্রথম ধাপে মহাকাশযানটির নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা যাচাই করা হবে। প্রায় ১০ দিনের এই অভিযানে নভোচারীরা চাঁদের চারপাশে প্রদক্ষিণ করবেন, যদিও সেখানে অবতরণ করবেন না। ডকিং সিমুলেশনের সময় ম্যানুয়াল নিয়ন্ত্রণ সক্ষমতাও পরীক্ষা করা হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।