Web Analytics
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১২ বছরের এক শিশুকে ধর্ষণ ও মুক্তিপণ দাবির মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৮ এপ্রিল) নারায়ণগঞ্জ শিশু ধর্ষণ অপরাধ দমন আদালতের বিচারক মো. মমিনুল ইসলাম এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ।

দণ্ডপ্রাপ্তরা হলেন বরগুনার সোনাখালী এলাকার মো. রাসেল (৩৬), ভোলার চরফ্যাশন এলাকার মো. আল আমিন (৩৫), পটুয়াখালীর নন্দীপাড়া এলাকার মো. মামুন (৪২) এবং একই এলাকার আল আমিনের স্ত্রী জোসনা বেগম (৩১)। রাসেল ছাড়া বাকি তিনজন পলাতক রয়েছেন। মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালের ১ এপ্রিল তারা সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে শিশুটিকে অপহরণ করে ধর্ষণ করে এবং পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। শিশুটির বাবা পরে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা জানান, আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই রায় ঘোষণা করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।