Web Analytics
বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির মিছিলে ককটেল হামলা ও ব্যানারে অগ্নিসংযোগের মামলায় যুবলীগ নেতা সুলতান নাছিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং সোমবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। ২৯ বছর বয়সী সুলতান নাছিম পেচিবাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং চৌকিবাড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

মামলার তথ্য অনুযায়ী, ২০১৮ সালের ২১ ডিসেম্বর বিএনপির নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল শেষে পথসভা করছিলেন। ওই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ককটেল হামলা চালিয়ে ব্যানারে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় ২০২৪ সালের ১৭ অক্টোবর উপজেলা জাতীয়তাবাদি সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুন-নবী তালুকদার বাদী হয়ে মামলা দায়ের করেন।

ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানিয়েছেন, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।