Web Analytics
ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি ঘোষণা করেছেন, দেশটি শিগগিরই এমন একটি অস্ত্র উন্মোচন করবে যা শত্রুর জন্য আতঙ্কের কারণ হবে। বুধবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, ইরানি রসিকতার ছলে বলেন, তিনি আশা করেন এই অস্ত্র দেখে শত্রুর হার্ট অ্যাটাক হবে না। সাম্প্রতিক সামরিক সংঘাতের প্রেক্ষাপটে এই ঘোষণা এসেছে, যেখানে ইরান দাবি করেছে যে তারা বিদেশি আগ্রাসনের সফলভাবে মোকাবিলা করেছে।

ইরানি বলেন, শত্রুপক্ষ ভেবেছিল অল্প সময়ের মধ্যেই ইরানে হামলা চালিয়ে কাঙ্ক্ষিত ফল পাবে, কিন্তু সেই ধারণা এখন সামরিক একাডেমিগুলোতে রসিকতার বিষয় হয়ে গেছে। তিনি দাবি করেন, মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনের বিরুদ্ধে অন্তত সাতটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, যার ফলে কিছু সময়ের জন্য রণতরীটি থেকে বিমান উড্ডয়ন বন্ধ ছিল। কমান্ডারের মতে, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া আগ্রাসনের পর থেকে ইরান অন্তত ১০০ দফা পাল্টা আঘাত হেনেছে।

তিনি আরও জানান, ইরান আরব সাগর থেকে হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে এবং সতর্ক করেছেন, শত্রুপক্ষ আরও কাছে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। অবরোধ সত্ত্বেও কিছু ইরানি জাহাজ গন্তব্যে পৌঁছেছে বলেও তিনি দাবি করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।