Web Analytics
বৈশ্বিক আর্থিক চ্যালেঞ্জ ও মসৃণ উত্তরণের প্রয়োজনীয়তা তুলে ধরে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সময় তিন বছর বাড়ানোর আবেদন জানিয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘ইকোসক ফাইন্যান্সিং ফর ডেভেলপমেন্ট ফোরাম ২০২৬’-এর সাধারণ বিতর্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এই আবেদন উপস্থাপন করেন। বাংলাদেশ ২০২৬ সালের ২৪ নভেম্বরের পরিবর্তে ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত সময় বাড়ানোর অনুরোধ জানায়।

২০১৮ ও ২০২১ সালের মূল্যায়নে তিনটি সূচকে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করে। করোনার কারণে পূর্বনির্ধারিত ২০২৪ সালের সময়সীমা দুই বছর বাড়িয়ে ২০২৬ নির্ধারণ করা হয়েছিল। সরকারের পক্ষ থেকে জাতিসংঘের উন্নয়ন নীতি কমিটিতে পাঠানো চিঠিতে ভূরাজনৈতিক সংঘাত, উন্নয়ন সহায়তা হ্রাস, জলবায়ু অভিঘাত, বাণিজ্য প্রতিবন্ধকতা ও জ্বালানি অনিশ্চয়তার কথা উল্লেখ করা হয়।

রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, ব্যবসায়িক আস্থা পুনর্গঠন, ব্যাংকিং খাত শক্তিশালীকরণ ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তা সম্প্রসারণে অগ্রাধিকার দিচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।