Web Analytics
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফির গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে সমাজ সহিলদেও ইউনিয়নের জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। তখন বাড়িতে রাফির বাবা-মা ঘুমিয়ে ছিলেন।

প্রতিবেশীদের দ্রুত তৎপরতায় আগুন নেভানো হয় এবং তা ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে। রাফি বলেন, বাড়ির বিদ্যুতের মিটারের নিচে পেট্রোল ঢেলে আগুন লাগানো হয়েছিল এবং তিনি আওয়ামী লীগের সন্ত্রাসীদের দায়ী করেন। তাঁর বাবা তরিকুল ইসলাম খান জানান, শোয়ার ঘরের পাশে পেট্রোল ও পুরোনো মবিল ঢেলে আগুন দেওয়া হয়; ক্ষতি কম হলেও পরিবার আতঙ্কে রয়েছে।

মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম বলেন, কে বা কারা আগুন দেওয়ার চেষ্টা করেছে বলে পুলিশ জানতে পেরেছে। পরিবারের সদস্য ও আশপাশের লোকজনের সাড়ায় আগুন ছড়াতে পারেনি। বাড়ির বারান্দা থেকে পুরোনো মবিলভর্তি একটি গ্যালন পাওয়া গেছে এবং ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে তিনি জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।