Web Analytics
মহারাষ্ট্রের রায়গড় জেলায় প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেডের (এইচপিসিএল) পাতালগঙ্গা এলপিজি বটলিং প্ল্যান্ট থেকে প্রায় তিন হাজার গ্যাস সিলিন্ডার ভেসে গেছে। প্রবল বর্ষণে প্ল্যান্টের সুরক্ষা দেয়াল ভেঙে পড়লে বন্যার পানি সরাসরি প্ল্যান্টে ঢুকে পড়ে এবং সেখান থেকে সিলিন্ডারগুলো পাতালগঙ্গা নদী ও খারপাদা খাঁড়িতে ভেসে যায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে নদীতে ভেসে যাওয়া সিলিন্ডার দেখা গেছে।

প্রশাসনের আশঙ্কা, এসব সিলিন্ডারের কিছুতে এখনো গ্যাস থাকতে পারে, যা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। রায়গড়ের জেলা প্রশাসক কিশান জাভলে স্থানীয়দের আহ্বান জানিয়েছেন, নদী বা আশপাশে কোনো সিলিন্ডার পাওয়া গেলে তা যেন দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়। তিনি সতর্ক করে বলেন, সিলিন্ডারগুলো নিরাপদ কি না তা নিশ্চিত নয়, তাই এগুলো সংগ্রহ বা ব্যবহারের চেষ্টা বিপজ্জনক হতে পারে।

গত এক সপ্তাহ ধরে মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় টানা ভারি বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। রায়গড় সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর একটি, যেখানে নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং প্রশাসন স্থানীয়দের সতর্ক থাকতে বলেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।