Web Analytics
বাংলাদেশ সরকার দেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী নৌযানের যাত্রীভাড়া পুনর্নির্ধারণ করেছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখা থেকে ৫ মে ২০২৬ তারিখে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে এই নতুন ভাড়ার হার একই দিন থেকে কার্যকর করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯-এর বিধি ২৭ অনুযায়ী এই ভাড়া বৃদ্ধি করা হয়েছে।

নতুন হারে প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য জনপ্রতি প্রতি কিলোমিটারে ভাড়া ১৮ পয়সা বাড়িয়ে ২.৭৭ টাকা থেকে ২.৯৫ টাকা করা হয়েছে। ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া ১৪ পয়সা বাড়িয়ে ২.৩৮ টাকা থেকে ২.৫২ টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন যাত্রীভাড়া ২৯ টাকা থেকে ৩ টাকা বাড়িয়ে ৩২ টাকা করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব ছন্দা পালের স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি সংশ্লিষ্ট সব বিভাগে পাঠানো হয়েছে এবং বাংলাদেশ গেজেটে প্রকাশ ও মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপলোডের নির্দেশনা দেওয়া হয়েছে। সিদ্ধান্তটি বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি ও লঞ্চ মালিক সমিতিকে জানানো হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।