Web Analytics
সুনামগঞ্জের জামালগঞ্জে অবৈধভাবে মজুত করা প্রায় ২ হাজার ৮০ লিটার ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ। বুধবার বিকেলে উপজেলার সাচনা বাজারে এই যৌথ অভিযান পরিচালিত হয়। সাচনা বাজার মসজিদ মার্কেট সংলগ্ন নবী হোসেনের গোডাউন থেকে ডিজেলগুলো উদ্ধার করা হয়। ধানুয়াখালী গ্রামের মৃত আব্দু মিয়ার ছেলে নবী হোসেনের মালিকানাধীন এই গোডাউনে অভিযানকালে তাকে পাওয়া যায়নি।

অভিযানে ২০০ লিটারের ১০টি ড্রাম ও একটি খোলা ড্রামে থাকা অতিরিক্ত ৮০ লিটারসহ মোট ২ হাজার ৮০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। এছাড়া আরও ৩টি খালি ড্রাম জব্দ করা হয়। উদ্ধারকৃত ডিজেল ও ড্রামগুলো সাচনা বাজারের যমুনা অয়েল কোম্পানির বার্জ ডিপোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালালের হেফাজতে রাখা হয়েছে।

অভিযান পরিচালনা করেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান। তিনি জানান, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ও অবৈধ মজুত রোধে অভিযান অব্যাহত থাকবে। ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।