Web Analytics
মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন। তিনি আগামীকাল ঢাকা থেকে ইরানের উদ্দেশ্যে রওনা হবেন বলে বুধবার জানিয়েছেন।

চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে খামেনির জানাজা একাধিকবার পেছানো হয়। এর আগে এপ্রিল মাসে একটি সংক্ষিপ্ত রাষ্ট্রীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও তা পূর্ণাঙ্গ জানাজা ছিল না। ৮৬ বছর বয়সী খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় পরিবারের সদস্যদের সঙ্গে নিহত হন। তিনি দীর্ঘ ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ৪ থেকে ৮ জুলাইয়ের মধ্যে তেহরান, কোম ও মাশহাদে জানাজা ও দাফন সম্পন্ন হবে। এতে প্রায় ২ কোটি মানুষের সমাগমের আশা করা হচ্ছে। পাশাপাশি বাগদাদ, কাজমিন, কারবালা ও নাজাফেও আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি সংস্থাগুলো কাজ করছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।